1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নতুন নিয়মে পুলিশের কনস্টেবল নিয়োগ’ বিষয়ে ওসির সংবাদ সম্মেলন

  • বর্তমান সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে
নতুন নিয়মে পুলিশের কনস্টেবল নিয়োগ’ বিষয়ে ওসির সংবাদ সম্মেলন
নতুন নিয়মে পুলিশের কনস্টেবল নিয়োগ’ বিষয়ে ওসির সংবাদ সম্মেলন

নতুন নিয়মে পুলিশের কনস্টেবল নিয়োগ’ বিষয়ে ওসির সংবাদ সম্মেলন

আজিজুর রহমান দুলাল :” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”  এই পতিপাদ্যকে সামনে রেখে ২৫ শে আগষ্ট বুধবার সকাল ১১টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় ‘নতুন নিয়মে পুলিশের কনস্টেবল  নিয়োগ’ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান।

সংবাদ সম্মেলনে ওসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার  তার বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জনগণের কাঙ্ক্ষিত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

তিনি আরো বলেন, নতুন নিয়মে ও নতুন পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগেনিয়মর সময় চাকরি প্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকদের খপ্পরে না পড়েন সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সেটি সার্বক্ষণিক মনিটরিং করবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। পরিশেষে তিনি  ফরিদপুর জেলার প্রতিটি থানার ওসি, ডিবি ফরিদপুর এবং ডিআইও-১ ফরিদপুর এদের ফোন নম্বরসহ পুলিশ কন্ট্রোল রুম,জাতীয় জরুরী সেবায় ফোন নম্বর দেন এবং ফোন করতে বলেন।

অনুষ্ঠানের সভাপতি থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান তার সমাপনী বক্তব্যে রাজনীতিবিদ, জনসাধারণ, জনপ্রতিনিধি , সাংবাদিক সকলে উপস্থিত হওায় ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page