1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের লাইফ স্কীল ট্রেনিং সম্পূর্ণ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের লাইফ স্কীল ট্রেনিং সম্পূর্ণ
লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের লাইফ স্কীল ট্রেনিং সম্পূর্ণ

লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের লাইফ স্কীল ট্রেনিং সম্পূর্ণ

মো: পলাশ, ফরিদপুর প্রতিনিধি : নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জীবনে কাঙ্খিত লক্ষ অর্জনের এগারোটি কৌশল শিখনের লক্ষকে সামনে নিয়ে আজ মঙ্গলবার লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রে সম্পূর্ণ হলো ২দিনের লাইফ স্কীল এডুকেশন ট্রেনিং। গ্লোবাল ফান্ডের সহায়তায় আইসিডিডিআরবির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রথম পর্বের এ ট্রেনিংটিতে অংশগ্রহণ করে লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের আট জন লক্ষিত জনগোষ্ঠি।

জেলা ব্যবস্থাপক মো. পলাশ খানের সঞ্চালনায় উদ্বোধনী সভায় অতিথি হিসাবে ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উর্দ্ধতন কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক। সভায় সভাপতিত্ব করেন লাইট হাউস গ্লোবাল ফান্ডের প্রোগ্রাম স্পেশালিষ্ট উত্তম কুমার গোস্বামী। এ.কে.এম ফজলুল হক বলেন আমরা সাধারণত কম্পিউটার, সেলাই, বিউটিফিকেশনসহ নানা প্রশিক্ষণের কথা জানি। কিন্তু লাইট স্কীল এডুকেশন বা জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণটি নিসন্দেহে ভিন্নতর এবং বিশেষ কিছু মানুষদের জন্য যাদের প্রতি আমাদের মমত্ববোধ থাকা উচিত। সভায় উত্তম কুমার গোস্বামী বলেন, লাইট হাউস দীর্ঘ দিন ধরে দেশের ঝুঁকিপূর্ন বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষাসহ এইচআইভি এইডস প্রতিরোধে কাজ করছে। তারই অংশ হিসাবে এ প্রশিক্ষণের আয়োজন।

এ প্রশিক্ষণের মাধ্যমে হিজড়াসহ ঝুঁকিপূর্ন পুরুষ জনগোষ্ঠী বিভিন্ন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকারেলা করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অন্যের সাথে সম্পর্ক উন্নোয়ন, বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রন, গভীরভাবে চিন্তা ও নতুন নতুন চিন্তার মাধ্যমে নিজের জীবনের ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে জীবনে কাঙ্খিত লক্ষ পূরণের এগারোটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। যা আরো ঝুঁকিপূর্ন জনগোষ্ঠির জন্য এ জাতীয় প্রশিক্ষণের প্রয়োজন হলেও লাইট হাউসের পক্ষে সকলকে এ প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হচ্ছে না। তিনি ঝুঁকিপূর্ন জনগোষ্ঠির জীবন মান পরিবর্তনে সকলের ইতিবাচক মনোভাব ও সহযোগীতা কামনা করেন। মো. পলাশ খান বলেন, সরকারের স্বাস্থ্য বিধি মেনে এই প্রশিক্ষণটি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, লাইট হাউস জেলা কার্যালয়ের সকল কর্মীগণ করোনা প্রতিরোধী টিকা গ্রহণ করেছে এবং লক্ষিত জনগোষ্ঠিদেরকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি শিক্ষা প্রদানসহ করোনা টিকা গ্রহণে উদ্বুদ্ধ করছে যা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page