মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে গত ২৪ ঘন্টায় তাদের কার্যক্রম প্রকাশ করেছে। বিকেলে জেলা পুলিশ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ২০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক মামলায় ০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। ০৩ জন ওয়ারেন্টের আসামী ও ০৬ জন নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা হয়। এছাড়া ০১ জন নিখোঁজ শিশু উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক ২৩/০৮/২০২১ তারিখ ২২.১৫ ঘটিকায় নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ৪৫ গ্রাম গাঁজাসহ ০১ জনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং ৮০ তারিখঃ ২৪-০৮-২০২১; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) দায়ের করা হয়। উক্ত মামলার আসামী- ১) সাজেন জামাদ্দার (২৬), পিতা-মৃত রণজিত জমাদ্দার, সাং- বান্ধবপল্লী, আলীপুর, কোতোয়ালী। একই দিন ১৯.৪৫ ঘটিকায় শহরের রাফেলস মোড় থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং-৭৯, তারিখ- ২৩/০৮/২০২১ দায়ের করা হয়। আসামি ১) নুর নিজামী ওরফে নুর (২০), পিতা-হালিম শেখ, সাং-মোল্লাবাড়ি সড়ক, থানা-কোতয়ালী, ফরিদপুর। ধৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানার মামলা নং-০২, তারিখ-০৬/০৬/২১, ধারা- ১৪৩/৩২৩/৩২৪৩২৫/৩২৬/ ৩০৭/১১৪ দঃবিঃ সংযুক্ত ধারা-৩০২ দঃবিঃ এর এজাহারনামীয় ১নং আসামী আঃ রব মোল্যা(৬৯), পিতা-মৃত আঃ লতিফ মোল্যা, মাতা-মৃত জহুরা বেগম এবং এজাহারনামীয় ১৪নং আসামী মোঃ ইলিয়াস মোল্যা(৪০), পিতা-মৃত আকমল মোল্যা, মাতা-মনোয়ারা বেগম, উভয় সাং-যদুনন্দী, থানা-সালথা, জেলা-ফরিদপুরদ্বয়কে ডিএমপি, ঢাকা শাহবাগ থানা পুলিশের সহায়তায় গ্রেফতার পূর্বক ২৩/৪/২০২১ খ্রিঃ সকাল ০৯.৩০ ঘটিকার সময় সালথা থানার জিডি নং-১০৪৮ মূলে হাজির হয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ২৩/০৮/২১ তারিখ সালথা থানা পুলিশ কর্তৃক অভিযানে আসামী ১। মোঃ হাচান সরদার (২২), পিতা- মোঃ আতিকুর রহমান সরদার, মাতা- আনোয়ারা বেগম স্থায়ী : গ্রাম- মাঝারদিয়া, থানা- সালথা, জেলা-ফরিদপুরকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে সালথা থানার মামলা নং- ১১ , তারিখ-২৩/৮/২০২১ ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক)/ ১৯(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সালথা জিআর নং-১২৪/১৮ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ সুমন মোল্যা, পিতা- মোঃ ওমর মোল্যা, সাং-ফুলবাড়িয়া মধ্যপাড়া, থানা- সালথা, জেলা- ফরিদপুরকে গ্রেফতারপূর্বক সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে গত ২৪ ঘন্টার কার্যক্রম
আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক জরুরী ডিউটি ও অভিযান পরিচালনা কালে ৫০ গ্রাম গাঁজাসহ আসামি ১। মুছা শেখ (৩৫), পিতা- মৃতঃ দাউদ শেখ, সাং- কৃষ্ণপুর, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর গ্রেপ্তার করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে আলফাডঙ্গা থানার মামলা নং-১৫, তাং-২৩/০৮/২১ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর সারণির ক্রমিক নং- ১৯(ক) রুজু করা হয়। এছাড়া আলফাডঙ্গা থানার মামলা নং-১৩, তাং-২২/০৮/২১ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩০৭/৩২৬/৩৭৯/৩০২/৩৫৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোডের এজাহারনামীয় আসামি শ্রী সনাতন মন্ডল(৩৮), পিতা- মাখন লাল মন্ডল , মাখন লাল মন্ডল, পিতা- মৃত বাণী কান্ত মন্ডল , ধলী মন্ডল, স্বামী-নিখিল মন্ডল , রূপালী মন্ডল স্বামী- সনাতন মন্ডল , সর্ব সাং- ঘিদহ, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর দের গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সদরপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ২৩/০৮/২০২১ খ্রিঃ ১ বছরের জিআর সাজা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী- আলেপ শিকদার , পিতা- জয়নুদ্দিন শিকদার , সাং-ঠেংগামারী, থানা-সদরপুর ,জেলা- ফরিদপুরকে গ্রেফতার পূর্বক অদ্য ২৪ /০৮/২১খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বোয়ালমারী থানা এলাকায় জুবায়ের (১৩) এর পিতা মোঃ জজ মিয়া গত ২২/০৮/২১খ্রিঃ তার ছেলে নিখোঁজ সংক্রান্তে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরী নং ৯৭৫ তারিখ: ২২-০৮-২১ খ্রিষ্টাব্দ। উক্ত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ২৩/০৮/২০২১ খ্রি: বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ হওয়া শিশু জুবায়ের (১৩), পিতা- জজ মিয়া কে উদ্ধার করা হয়। শিশু জুবায়েরকে উদ্ধার করে তার পিতার নিকট জিম্মায় প্রদান করা হয়। এছাড়া কেরানীগঞ্জ জিআর ১৬৬/১৬ এর ওয়ারেন্টের আসামী নিহার বেগম, স্বামী- ফরমান সরদার, সাং অমৃত নগর, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুরকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর ডিবি পুলিশ কর্তৃক ২৩/০৮/২০২১ খ্রিঃ ১৭.২০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন গুহলক্ষীপুর সাকিনস্থ পুরাতন লাশকাটা ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে মুক্তি বেগম (২৬), স্বামী- মোঃ সাইদুল শেখ , গ্রাম- লক্ষিপুর (সাং- গুহ লক্ষীপুর) , উপজেলা/থানা- কোতয়ালী, জেলা –ফরিদপুরকে ৩৫ (পয়ত্রিশ) পিস কমলা রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রিত নগদ সর্বমোট ১৮০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। একই দিন ২৩/০৮/২০২১ খ্রিঃ ১৯.৩৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন র্যাফেলস্ ইন মোড় সংলগ্ন অই ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ নুর নিজামী ওরফে নুর (২০), পিতা-মোঃ হালিম শেখ, মাতা-ফরিদা বেগম, সাং-মোল্যাবাড়ী সড়ক (নতুন বাজার) থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ৫০ (পঞ্চাশ) গ্রাম কথিত গাঁজা সহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ১০ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ১৩ টি, আদায় কৃত জরমিানার পরিমান- ৩৯,৫০০/- টাকা, আটক: মোটর সাইকেল-০৩ টি, ইজিবাইক-০২ টি, মাহেন্দ্র- ০১ টি , ট্রাক-০১ টি, প্রাইভেট কার-০১ টি। ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ, ফরিদপুর।
You cannot copy content of this page
Leave a Reply