1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১ আটক ৪

  • বর্তমান সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১ আটক ৪
আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১ আটক ৪

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১ আটক ৪

আজিজুর রহমান,আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ রবিরার ২২ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গোবিন্দ বিশ্বাস (৩৯) বছরের এক এক যুবক নিহত হয়েছেন। নিহতোর ভাই ১৩ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং -১৩। গ্রেফতারকৃত ৪ আসামি হলো রুপালি মন্ডল, ধলি মন্ডল, মাখন লাল মন্ডল,ও সনাতন মন্ডল । আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঘিদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ বিশ্বাস ওই গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে। এছাড়া অভিযুক্তরা সবাই একই গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে অভিযুক্ত নিখিল মন্ডলের গরু গোবিন্দ বিশ্বাসের ধানক্ষেতে গিয়ে ধান খায়। এতে গোবিন্দ বিশ্বাসের বড় বোনের স্বামী বিপুল মন্ডল গরুটি ধানক্ষেত থেকে নিয়ে আসতে গেলে নিখিল মন্ডলের লোকজনের সাথে কথা কাটাকাটি হয় ও তাকে মারধর করে।

এসব খবর শুনতে পেয়ে স্বপ্না বিশ্বাসের ভাই গোবিন্দ বিশ্বাস, তার দুই আপন ভাতিজা তন্ময় বিশ্বাস ও সজিব বিশ্বাস এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাদেরও মারধর করে।এতে গোবিন্দ বিশ্বাসের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা গোবিন্দ বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে গোবিন্দ বিশ্বাসের শারীরিক অবস্থা খারাপ হলে ওইদিনই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে রোগীর অবস্থা আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ৩টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানান, সোমবার দুপুরে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page