1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • বর্তমান সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৬২৯ বার পড়া হয়েছে
সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপ‌জে‌লায় শহীদ মুন্সী (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। রবিবার দুপুরের দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের নিজ বা‌ড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। শহীদ ওই গ্রামের মৃত হাকিম মুন্সীর ছেলে। শহীদ মু‌ন্সী ৩ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক। (ভিডিও সহ)

 

শহীদ মু‌ন্সীর প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ আগষ্ট) শহীদ মুন্সীর স্ত্রী র‌হিমা বেগম ছোট মে‌য়ে রেখা কে নিয়ে একই উপজেলার পাশ্ববর্তী গ্রামে শ্বশুড় বাড়িতে দাওয়াত খেতে যান। এসময় শহীদ মু‌ন্সী একাই বা‌ড়ি‌তে ছি‌লেন, রবিবার সকালে তার বড় বোন রহিমা বেগম তাকে ডাকতে এলে কোন সাড়া শব্দ না দেওয়ায় ঘরের মধ্যে ঢুকে আড়ার সাথে তার ঝুলন্ত মৃত দেহ দেখে চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশি জানান, শহীদ মু‌ন্সী দীর্ঘদিন যাবৎ লিভার রোগে ভুগছেন। হয়তোবা সে কারণে তিনি আত্মহত্যা করেছেন। এদিকে নিহতের পরিবারের দাবি জ‌মি জমা নি‌য়ে বি‌রো‌ধে শহীদকে হত্যা করা হয়েছে। নিহত শহীদ মু‌ন্সির বাবা হা‌কিম মু‌ন্সি ঘ‌রের ম‌ধ্যে খুন হন ব‌লে জানা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শহীদ মুন্সীর লাশ উদ্ধার করা হয়। সুরাত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page