মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি, জেলা পুলিশ, ফরিদপুর–এর ২১-০৮-২০২১খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা হতে ২২-০৮-২০২১খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত গত ২৪ ঘন্টার কার্যক্রম সংক্রান্তে প্রেস বিজ্ঞপ্তি । গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ৫৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক মামলায় ০৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। ০৫ জন ওয়ারেন্টের আসামী ও ০৩ জন নিয়মিত মামলার গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক ২১/০৮/২০২১ তারিখ অনুমান ০১.০৫ ঘটিকায় কোতয়ালী থানাধীন মাধবদিয়া মায়েজউদ্দির উচ্চ বিদ্যালয় মাঠে গাঁজা সেবেেন জন্য ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং ৭৪ তারিখঃ ২১-০৮-২০২১ রুজু করা হয়।
আসামী- ১) রাজিব খান (২৫), পিতা-বারেক খান, গ্রাম-বিষ্ণপুর ২) ফেলা পোদ্দার (২৩), পিতা-আকবর পোদ্দার, গ্রাম-চৌদ্দহাজী ৩) এরশাদ শেখ (২৩), পিতা-মৃত তোতা শেখ, গ্রাম-চরদূর্গাপুর ৪) বিল্লাল মোল্লা(২২), পিতা- ইসমাইল মোল্লা, গ্রাম-সৈয়দ আলী মাতুব্বর ডাঙ্গী, ৫) মজনু মোল্লা (২২), পিতা-আঃ রশিদ মোল্লা, গ্রাম-ফাজিল সরদারের ডাঙ্গী, সর্ব থানা-কোতয়ালী জেলা- ফরিদপুর। একই দিন ১৯.৪৫ ঘটিকায় কোতয়ালী থানাধীন রথখোলা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং-৭৫, তারিখ-২১/০৮/২০২১ দায়ের করা হয়। আসামি ১) এমদাদুল খা(৩৮), পিতা-মৃত মঙ্গল খা, গ্রাম-নলগোড়া উত্তর পাড়া, থানা-শিবচর, জেলা-মাদারিপুর ২) আলমগীর ব্যাপারি (৪০), পিতা-সহিদ ব্যাপারি, গ্রাম-আজলবেড়া, থানা-কোতয়ালী। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক অভিযানকালে এসআই আবদুল্লাহ আজিজ, এএসআই মোহাম্মদ ইব্রাহীম ও সংগীয় ফোর্সসহ নগরকান্দা জিআর মামলা নং-২০৩/১২ এর ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি বিলকিস বেগমকে তার গ্রামের বাড়ি বাস্তুপট্টি থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মধুখালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মধুখালী জিআর-২৭৮/১৭ মূলে পরোয়ানা ভুক্ত আসামী মোঃ লিটন শেখ(৩২),পিতা- আবু শেখ,সাং- বাগাট দক্ষিন পাড়া,থানা- মধুখালী,জেলা- ফরিদপুরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় জেলা পুলিশের কার্যক্রম
ভাংগা থানার পুলিশ কর্তৃক ভাংগা থানার ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১) শামচু শেখ ওরফে সম্রাজ(২২), পিতা-মৃত সফি শেখ, ২) সুমনণ কাজি (২৩) পিতা হাফেজ কাজী, উভয় জাহানপুর, ৩)মোঃ ফয়সাল মিয়া(১৮), পিতাঃ মোঃ মিজান, সাং জদুরদিয়া, থানা নগরকান্দা, সর্ব জেলা-ফরিদপুর দেরকে ২৩ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানার মামলা নং ২৭, তারিখ ২১/০৮/২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)/৪১ রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে সালথা সিআর-১৯৪/১৮ এর সাজাপ্রাপ্ত আসামী ১। মোকা সেক,পিতা-মৃত ছহিরুদ্দিন সেক, ২। মোঃ শাহিন সেক,পিতা-মোকা সেক, উভয় সাং-ইউসুফদিয়া থানা-সালথা,জেলা-ফরিদপুরদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালমারী থানা এলাকায় এসআই(নিঃ) মোঃ তোতা মিয়া সঙ্গীয় এএসআই(নিঃ) সঞ্জয় বাড়ৈ, এটিএসআই মোঃ সালাউদ্দিন, কং/৫৮৮ মোঃ জাকির হোসেন, কং/১৪৪০ মোঃ মহিউদ্দিন, কং/১৪৮৮ মোঃ বজলুর রহমান, ড্রাইঃ কং/৬৩৮ মোঃ সবুজ মোল্যাসহ ডহরনগর থানার সাধারন ডায়রী নং-৪৭৫, তারিখ-২০/০৮/২০২১খ্রিঃ মূলে পরমেশ্বরদী এলাকায় রাত্রীকালীন জরুরী ডিউটি সহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মামলার আসামী গ্রেফতারের জন্য তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোক্তার হোসেন এর সংগে উল্লেখিত অফিসার-ফোর্স সহ বের হয়। পরমেশ্বরদী খুনকারপাড়া ইং ২১/০৮/২০২১ তারিখ রাত্রি ০২.৩০ ঘটিকায় অবস্থানকালে গোপনসূত্রে সংবাদ পান যে, ধৃত ও পলাতক আসামী তাদের প্রতিপক্ষকে পূনরায় হামলা করার উদ্দেশ্যে উভয় আসামী পরস্পর যোগসাজসে ও নিজেদের জ্ঞাতসারে ২নং আসামীর বাড়ীর ঘরের চাঙ্গে গত ২৩/০৭/২০২১খ্রিঃ তারিখ পরমেশ্বরদী ও ময়েনদিয়া এলাকায় সংঘটিত ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র শস্ত্র সমূহ তাদের নিজের ঘরে মজুদ করে রেখেছে। বিষয়টি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাহেব মোবাইল ফোনের মাধ্যমে অফিসার-ইনচার্জ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন।
বাদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর নেতৃত্বে ধৃত আসামীর বসতবাড়ী উপস্থিত হয়ে তাকে বাড়ীতে পেয়ে দেশীয় অস্ত্র শস্ত্র মজুদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি জানান যে, দেশীয় অস্ত্র শস্ত্র গুলি তার পাশের ঘরের ২নং আসামীর দক্ষিন দুয়ারী টিনশেড ঘরের চাঙ্গে রক্ষিত রেখেছেন। উক্ত ধৃত আসামীকে সহ ২নং আসামীর ঘরে যেতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী নুরুল হক খালাসী ওরফে নুরু খালাসী তার ঘরের পিছন দিকের দরজা খুলে পালিয়ে যায়। পরবর্তীতে ২১/০৮/২০২১ তারিখ ভোর ০৫.১৫ ঘটিকার সময় (র) দেশীয় অস্ত্র ০৩(তিন) টি কাতরা, যার প্রত্যেকটি বাঁশের হাতলের সামনের লোহার অংশে লম্বা ১২ ইঞ্চি উভয় পাশে ধারালো অগ্রভাগ চোকা ০২(দুই) টি বাঁশ পাতা আকৃতির ও ০১(এক) টি চৌকুনা চোকা, প্রত্যেকটি ফলা সহ বাঁশের লম্বা ০৮ (আট) ফুট, (র র) ০১(এক) টি লোহার তৈরী টেটা, যার অগ্রভাগে ০৯(নয়) টি চোকা চিকন লোহার শলাকা লাগানো আছে। অগ্রভাগের শলাকার অংশে লম্বা ১৮ ইঞ্চি। বাঁশ সহ লোহার শলাকা লম্বা ০৮(আট) ফুট। (র র র) ০১(এক) টি লোহার তৈরী একপাশ ধারালো ছোড়া, যাতে কাঠের বাট লাগানো আছে। কাঠের বাটসহ লম্বা ২৩ ইঞ্চি, কাঠের বাটের লম্বা ০৭(সাত) ইঞ্চি।( রঠ) ০১(এক) টি লোহার তৈরী ছ্যান দা, যাতে কাঠের বাট লাগানো আছে, যার একপাশ ধারালো, বাটসহ লম্বা ২০ ইঞ্চি, বাটের লম্বা সাড়ে ৬ ইঞ্চি। (ঠ) ০১(এক) টি লোহার তৈরী দা, যাতে কাঠের বাট লাগানো আছে। বাটসহ লম্বা ১৯ ইঞ্চি, বাটের লম্বা ৭ ইঞ্চি। যার একপাশ ধারালো। ((ঠর) ০১(এক) টি লোহার তৈরী কাচি আকৃতির ছ্যান দা, যাতে কাঠের বাট লাগানো আছে, কাঠের বাটসহ লম্বা সাড়ে ২২ ইঞ্চি, বাটের লম্বা সাড়ে ৭ ইঞ্চি (ঠরর) ০৭(সাত) টি লোহার তৈরী গোলাকার ঢাল জব্দ করা হয়। জব্দকৃত দেশীয় অস্ত্রসহ আসামি মোঃ কাঞ্চন খালাসী (৫০), পিতা-মৃত সামছুল হক খালাসী, সাং-পরমেশ্বরদী দক্ষিনপাড়া, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর বোয়ালমারী কে গ্রেপ্তারপূর্বক থানায় হাজির হয়ে বোয়ালমারী থানার মামলা নং-১৫, তাং-২১/০৮/২১ খ্রিঃ,ধারা- ১৯(ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন রুজু করা হয়। এছাড়া সালথা সিআর-১২১/১৯ এরা আসামি বরুণ দত্ত, পিতা-মৃত পিরেন দত্ত, গ্রাম- পরমেশ্বরদী থানা- বোয়ালমারী জেলা- ফরিদপুর গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে করা হয়।
আলফাডাঙ্গা থানা এলাকায় গত ইং- ১৮/০৮/২০২১ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ঘিদাহ্ সাকিনস্থ বিপুল মন্ডল (৪৫) পিতা- মৃত ধীরেন মন্ডল এর রাস্তার পাশের বপনকৃত আউস ধানের ক্ষেত সনাতন মন্ডল (৩৮), পিতা- মাখন লাল ওরফে বাবু মন্ডল এর গরু গিয়ে কিছু ধান খেয়ে ফেলে। ফলে বিপুল মন্ডল উক্ত গরুকে মারধর করে। উক্ত বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। ঘটনাস্থলে বিপুল মন্ডল এর শ্যালক ১। গোবিন্দ মন্ডল (৪৫), পিতা- মৃত আনন্দ মন্ডল, ২। গোবিন্দ মন্ডলের ছেলে তন্ময় মন্ডল (১৪) এবং ৩। ভাতিজা সজিব বিশ্বাস (২০) ঘটনাস্থলে উপস্থিত হলে ১। সনাতন মন্ডল (৩৫), ২। নিখিল মন্ডল (৫০), উভয় পিতা- মাখন লাল মন্ডল ওরফে বাবু মন্ডল, ৩। সুজন মন্ডল (২৫), পিতা- নিখিল মন্ডল ৪। সঞ্জয় মন্ডল (১৯), পিতা- সনাতন মন্ডল গনের মধ্যে কাঠের চলা দিয়ে মারমারি করে। উক্ত মারামারিতে উভয়পক্ষের গোবিন্দ মন্ডল, নিখিল মন্ডল, সজিব মন্ডল, সুজন মন্ডল আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতেল চিকিৎসার জন্য ভর্তি হয়। গোবিন্দ মন্ডলের মাথায় গুরুত্বর আঘাত থাকায় ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ইং- ২০/০৮/২০২১ তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ইং- ২১/০৮/২০২১ তারিখ অনুমান ১৪.০০ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। উক্ত ঘটনার সংক্রান্তে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সদরপুর থানা এলাকার মোঃ ইউনুস আলী মিয়া (৫৯), পিতা-মৃত শেখ লাল মিয়া, সাং- নয়রশি, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর থানায় হাজির হয়ে এই মর্মে বিবাদী ১। হেলেনা পারভিন (৩৪), স্বামী-মহিউদ্দিন মুন্সী, সাং- রাজারচর ওয়াজ হাওলাদার ডাঙ্গী, ইউপি-ঢেউখালী, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, উক্ত বিবাদীর মেয়ে মারিয়া আক্তার মীম (১৬) এর সাথে বাদীর ছেলে মেহেদী হাসান রনি (২১) এর মোবাইল ফোনের ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয়। সেই সূত্র ধরে বাদীর ছেলের সাথে বিবাদীর মেয়ে বিয়ে বসার জন্য চাপ প্রয়োগ করে। বাদীর ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় বিবাদী বিভিন্ন ধরণের ভয়ভীতি সহ হুমকি প্রদান করে। একপর্যায় গত ইং ১৩/০৪/২০২১ তারিখ বাদীর ছেলের বিরুদ্ধে উক্ত বিবাদী একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার সদরপুর থানার মামলা নং – ০৭, তাং-১৩/০৪/২০২১ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১) তৎসহ ৩১২/৩৪ পেনাল কোড।
উক্ত ঘটনার বিষয়ে বিবাদী মামলা আপোষ মিমাংসা করার জন্য গত ইং ২১/০৪/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় অত্র থানাধীন গোডাউন মোড়ে বাবু কাজীর দোকানের সামনে সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাফর ও ডাক্তার ফিরোজ, পিতা- মৃত হালিম আকন, সাং- চৌদ্দরশি, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর দ্বয়ের সামনে বাদীর নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করে। বাদী বিবাদীর উক্ত দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় পরবর্তীতে বিভিন্ন তারিখ ও সময়ে উক্ত বিবাদী বাদীর নিকট উক্ত টাকা চাঁদা দাবি করে। বাদী উক্ত টাকা না দিলে ভবিষ্যতে বিবাদী বাদীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ১৯/০৮/২০২১ তারিখ বিবাদী তার মেয়ে মারিয়া আক্তার মীমকে ভাঙ্গা থানাধীন মানিকদাহ ইউপি তুলসীঘাটা গ্রামে মারিয়া আক্তার মীম এর বন্ধু সুজনের বোন রুনা আক্তার, স্বামী-আব্দুর রহমান এর বাড়ীতে আত্ম-গোপন করায়ে উক্ত বিবাদী সদরপুর থানায় এসে একটি নিখোজ ডায়েরী করে। যা সাধারণ ডায়েরী নং-৯০২, তাং-২০/০৮/২০২১ ইং। উক্ত সাধারণ ডায়েরী করে বিবাদী ইং ২০/০৮/২০২১ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় অত্র সদরপুর থানাধীন মহিলা কলেজের সামনে পাকা রাস্তার উপর জনৈক আবু বক্কর সিদ্দিক, পিতা-মৃত আবুল হাশেম পেয়াদা, সাং- চৌদ্দরশি, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর ও সৈয়দ আরাফাত, পিতা- হিরু মির, সাং-নয়রশি, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরদ্বয়ের সামনে বাদীর নিকট উল্লেখিত ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দাবি করে। বাদীর উক্তরূপ অভিযোগের প্রেক্ষিতে থানার মামলা নং- ১৬, তারিখ-২১/০৮/২০২১ ইং, ধারা-৩৮৫ পেনাল কোড রুজু করা হয়।
ফরিদপুর ট্রাফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ০৭ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা-০৫ টি,
আদায় কৃত জরমিানার পরিমান- ২০,০০০/- টাকা, মোটর সাইকেল আটক-০২টি, ইজিবাইক-০৩ টি, মাহেন্দ্র- ০১ টি ।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ, ফরিদপুর।
You cannot copy content of this page
Leave a Reply