1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

নিষিদ্ধ পলিথিন বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৭৬ বার পড়া হয়েছে

নিষিদ্ধ পলিথিন বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

ফরিদপুর সমাচার : রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনোদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ষাট হাজার টাকা জরিমানা আদায় এবং এক হাজার একশত পঞ্চাশ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ হয়েছে ।

আজ ০৯ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ শনিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনোদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয় ।

মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় সক্রিয় অংশগ্রহণ করে। মোবাইল কোর্ট পরিচালনায় আনুমানিক ১,১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ সর্বমোট ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয় ।
আজ সকালে রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনোদপুরের নি¤œলিখিত ব্যাক্তিগণ/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয়:
আক্কাস স্টোর, স্বত্তাধিকারী: মোঃ আক্কাস, ভাজনচালা, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা, পলিথিন জব্দ ৩৫০ (তিনশত পঞ্চাশ) কেজি।
নিপেন স্টোর, স্বত্তাধিকারী: নিপেন হালদার, বিনোদপুর, পানবাজার, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা, পলিথিন জব্দ ৮০০ (আটশত) কেজি।
সর্বমোট, জরিমানার পরিমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা, পলিথিন ১,১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) কেজি।
মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউসন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিল র‌্যাব-৮ এর সদস্যবৃন্দ।
জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page