1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) :পুলিশ সুপার ফরিদপুর মহোদয়ের দিকনির্দেশনায় চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, চরভদ্রাসন থানাধীন চর সালেপুর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী, চর এলাকার ত্রাস, গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামী উজ্জ্বল খাঁ অবস্থান করছে।(ভিডিও সহ)

 

উক্ত সংবাদ পেয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চর সালেপুর এলাকা হতে ১৮-০৮-২০২১ খ্রিঃ বিকাল ১৮.০০ ঘটিকার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উজ্জল খাঁ (৪৫), পিতা- বাদশা খাঁ, গ্রাম- চর শালেপুর, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়। একাধিক মামলার আসামী উজ্জল খাঁর স্থায়ী ঠিকানা চরভদ্রাসন থানার সীমান্তবর্তী এলাকা নদীবেষ্টিত দুর্গম চর শালেপুর হওয়ায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরণের অপরাধ কর্মকান্ডের সহিত জড়িত ছিল।

আসামি উজ্জ্বল খাঁ দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতারের জন্য পুরষ্কার ঘোষণা করা হলেও সে পলাতক থাকায় এবং দুর্গম চর এলাকায় নানা প্রতিবন্ধকতার কারণে উক্ত আসামীকে গ্রেফতার করা দুরুহ ছিল। বিভিন্ন সময়ে গ্রেফতারের অভিয়ান পরিচালনা করলেও দুর্গম এলাকা হওয়ায় এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ থানার পার্শ্ববর্তী হওয়ায় সহজেই উক্ত আসামী অত্র থানা এলাকা অতিক্রম করে অন্য জেলায় আত্মগোপন করে আসছিল।

চরভদ্রাসন থানা পুলিশের দীর্ঘ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতায় আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়। উক্ত আসামীকে গ্রেফতারের সংবাদে চরবাসী সহ চরভদ্রাসন থানার সর্বসাধারণ স্বস্তির নিশ্বাস ফেলেছে। আসামীকে গ্রেফতারের ফলে চর এলাকা সহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার হরিরামপুর, ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানা এলাকার নানাবিধ অপরাধ কর্ম হ্রাস পাবে। ধৃত আসামীর বিরুদ্ধে নারী – শিশু, মাদক, মারামারিসহ ০৩টি মামলা বিচারাধীন রয়েছে। ধৃত আসামিকে ১৯-০৮-২০২১ খ্রিঃ সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ফরিদপুরে প্রেরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page