1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ভাঙ্গায় কলেজ শিক্ষার্থী বলৎকারের শিকারঃ থানায় মামলা-যুবক গ্রেফতার

  • বর্তমান সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৭৭২ বার পড়া হয়েছে
ভাঙ্গায় কলেজ শিক্ষার্থী বলৎকারের শিকারঃ থানায় মামলা-যুবক গ্রেফতার
ভাঙ্গায় কলেজ শিক্ষার্থী বলৎকারের শিকারঃ থানায় মামলা-যুবক গ্রেফতার

ভাঙ্গায় কলেজ শিক্ষার্থী বলৎকারের শিকারঃ থানায় মামলা-যুবক গ্রেফতার

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে এক কলেজ শিক্ষার্থী প্রতিবেশী রাজিব(২১) নামে জনৈক যুবকের কুলালসার শিকার হয়েছে বলে অভিযোগে প্রকাশ। ওই শিক্ষার্থীকে কৌশলে মোবাইলে তার উলঙ্গ ছবি ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বলৎকার করে। এ ঘটনায় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে গত সোমবার তাকে প্রথমে পাশর্^বর্তী সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হলে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। মামলা ও ঘটনার শিকার ওই পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেনীতে অধ্যয়নরত থাকা অবস্থায় সম্প্রতি করোনার কারনে সে বাড়িতে আসে।

প্রতিবেশী সমবয়সী রাজিবের বাড়িতে প্রায়ই সে যাতায়াত করত। অভিযুক্ত রাজিব কিছুদিন আগে গোসল করার সময় কৌশলে বলৎকারের শিকার যুবকের উলঙ্গ ছবি ধারন করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে তার উলঙ্গ ছবি দেখিয়ে অভিযুক্ত রাজিবের কথামত অশ্লীল কাজে রাজি না হলে ধারনকৃত ছবি মোবাইলে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। পরে বাধ্য হয়ে ওই শিক্ষার্থী তার কথায় রাজি হয়। রাজিবের কুলালসার শিকার হয়ে এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে পাশর্^বর্তী সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত রাজিবকে পুলিশ গ্রেফতার করে। এ ব্যাপারে ভাঙ্গা থানার এস.আই শহীদুল্লাহ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনায় জড়িত রাজিবকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page