মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জনাব শামীম হক এর নেতৃত্বে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলায় নিহত ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক জনাব অনিমেষ রায়, জেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক জনাব রাহাত খান,জেলা ছাত্রলীগের সভাপতি জনাব তামজিদুর রশিদ চৌধুরী (রিয়ান) সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শামীম হক তার বক্তব্যে ১৭ আগস্ট বোমা হামলার সাথে জড়িত কুশীলবদেরকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও তিনি তার বক্তব্যে বলেন ঐ সময়ে জঙ্গি গোষ্ঠীদেরকে সহায়তা কারী তারেক জিয়াকে দেশে এনে শাস্তির দাবি জানান।
You cannot copy content of this page
Leave a Reply