1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ আগামীকাল

  • বর্তমান সময়: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ আগামীকাল

মানিক কুমার দাস : ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আগামীকাল সকাল দশটায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গত মাসের ১০ তারিখে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত মাসের শেষ দিকে গেজেট প্রকাশ হয় এবং এ মাসের ৫ তারিখে নবনির্বাচিত কমিটির ঢাকায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। পৌরসভার মেয়র পদে অমিতাভ বোস ও তার পরিষদ আগামীকাল থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

একই সাথে নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ ও তাদের দায়িত্ব বুঝে নেবেন। এসময় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি বিন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। উল্লেখ করা যেতে পারে মেয়র অমিতাভ বোস ২৩ তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সাথে এই প্রথমবারের মতো ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পুরসভার দায়িত্ব পালন করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page