1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস পালিত

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস পালিত
আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস পালিত

আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস পালিত

আজিজুর রহমান দুলালঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট (রবিবার) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদপুর ১ আসনের (এমপি) মনজুর হোসেন বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন,

পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, থানা অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ, আলফাডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page