1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আলফাডাঙ্গায় ক্লিনিক কান্ড

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় ক্লিনিক কান্ড
আলফাডাঙ্গায় ক্লিনিক কান্ড

আলফাডাঙ্গায় ক্লিনিক কান্ড

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত এপোলো জেনারেল হাসপাতালে গত ৫ জুলাই অপারেশন চলাকালে উক্ত উপজেলার হিদাডাঙ্গা গ্রামের এক প্রসূতির মৃত্যু ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। রোগীর অভিভাবক ও স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে উক্ত অপারেশনের সময় সেখানে কোন সার্জন ছিল না, রোগীর ব্যথা বেশী থাকায় পর্যাপ্ত পরীক্ষা নিরিক্ষা ছাড়াই ক্লিনিকের এক ডিগ্রী বিহীন নার্স এবং মালিক আফসার উদ্দিন (ফার্মাসিষ্ট) তড়িঘড়ি অপারেশন করতে গিয়েই এ দূর্ঘটনা ঘটেছে।

তথ্য বিবরণে জানা গেছে, এ নিয়ে প্রসাশন ও রোগীর অভিভাবকের সাথে অর্থের বিণিময়ে মিমাংসা করতে গিয়ে অপারগ হলে আলফাডাঙ্গা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির হস্তক্ষেপ কামনা করে। মালিক সমিতির সদস্যবৃন্দ সেদিনই এক জরুরী সভার মাধ্যমে সাময়িক সমাধানে উপনীত হলে এপোলো জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা মেনে নিলেও পরে গতি ফিরিয়ে এ সিদ্ধান্তের বিরোধিতা করে।

সাংগঠণিক সিদ্ধান্ত ভঙ্গের অপরাধে আজ ১৪ আগষ্ট ২০২১ সকাল ১০ ঘটিকায় আলফাডাঙ্গা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরকৃত এক বিবৃতিতে এপোলো জেনারেল হাসপাতালকে তার সদস্যপদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বলে উল্লেখ করে, এবং আলফাডাঙ্গা এলাকায় যে সব সার্জন অপারেশন করেন তাদেরকে এ ক্লিনিকে অপারেশন করা থেকে বিরত থাকতে অনুরোধ করে এক বিবৃতি দেয়া হয়েছে। এ প্রসঙ্গে এপোলো জেনারেল হাসপাতালে ফোন করলে এর মালিক নূরুল ইসলাম ও মোঃ আবছার উদ্দিন কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এবং এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page