1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে জাতীয় শোক দিবস ২০২১ পালন

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে জাতীয় শোক দিবস ২০২১ পালন
চরভদ্রাসনে জাতীয় শোক দিবস ২০২১ পালন

চরভদ্রাসনে জাতীয় শোক দিবস ২০২১ পালন

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রানে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ১৫ আগষ্ট রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও চরভদ্রাসন থানা।

এর পর একে একে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। পরে দোয়া মোনাজাত শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃমোতালেব হোসেন মোল্যা ও চরভদ্রাসন থানা পরিদর্শক মোঃ জাকারিয়া হোসেন।

এ সময় উপজেলার মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন, এছাড়া বাদ যোহর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা,আবৃতি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page