1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

‘বার্তা বাজার’ ৯ম বর্ষে পদার্পণ, ফরিদপুরে উদযাপন

  • বর্তমান সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে

‘বার্তা বাজার’ ৯ম বর্ষে পদার্পণ, ফরিদপুরে উদযাপন

আজিজুর রহমান দুলাল ঃ দেশে চলমান মহামারী করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে ফরিদপুরে জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ এর সাফল্যের ৮ম বর্ষ পেরিয়ে ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় জেলার আলফাডাঙ্গা প্রেসক্লাব থেকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রেসক্লাব চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও বার্তা বাজারের ফরিদপুর প্রতিনিধি মিয়া রাকিবুলের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বার্তা বাজারের উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বলেন, ‘সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বার্তা বাজার বড় ভূমিকা রেখে চলেছে। সরকারের চলমান মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়কের ভূমিকা পালন করছে জনপ্রিয় এই মাল্টিমিডিয়া নিউজ পোর্টালটি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, বানা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা থানার এসআই আব্দুল আজিজ, সাংবাদিক শাহারিয়ার কবীর, কামরুল হক ভুঁইয়া, মিজানুর রহমান, গোলাম আজম মনির, মুজাহিদুল ইসলাম নাঈম, ইকবাল হোসেন, আজিজুর রহমান দুলাল, সৈয়দা নাজনীন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। পরবর্তীতে বার্তা বাজারের সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ। ২০২০ সালে সরকার কর্তৃক প্রথম ধাপে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় তালিকাভুক্ত হয় বার্তা বাজার। ০০০১ নাম্বার নিয়ে প্রথম নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়ে কার্যক্রম সম্পন্ন করে এই সংবাদ মাধ্যমটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page