এনামুল মবিন (সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : মহামরী(কোভিড-১৯) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত ৬৪ : সুস্থ্য ১০৭ জন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন। ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যু করোনা রোগীরা সদর, বীরগঞ্জ ও খানসামা উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিলেন ২৬৯ জন। গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন করে আরও ৬৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬ জনই বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা। এছাড়া পার্বতীপুরে ১৩ জন, সদরে ১২ জন, বিরল ও খানসামায় ৭ জন করে, বীরগঞ্জে ৬ জন এবং বাকি ৩ জন ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
দিনাজপুর জেলায় এখন পর্যন্ত ১৩ হাজার ৫৬৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এছাড়া একই সময়ে এই মহামারীকে জয় করে বাড়ি ফিরেছেন জেলার ১০৭ জন করোনা রোগী। এ নিয়ে করোনা জয় করলেন দিনাজপুর জেলার ১২ হাজার ৩৯০ জন করোনা রোগী। বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন জেলার ৯০৭ জন করোনা রোগী।
You cannot copy content of this page
Leave a Reply