1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চাকুরী শেষে বর সাজে কনস্টেবলকে বাড়ী পৌঁছে দিলেন ওসি

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে
চাকুরী শেষে বর সাজে কনস্টেবলকে বাড়ী পৌঁছে দিলেন ওসি
চাকুরী শেষে বর সাজে কনস্টেবলকে বাড়ী পৌঁছে দিলেন ওসি

চাকুরী শেষে বর সাজে কনস্টেবলকে বাড়ী পৌঁছে দিলেন ওসি

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন থানার কনস্টেবল মোঃ গুলজার হোসেন কে চাকুরী শেষে বুধবার দুপুরে বর সাজে পুলিশের গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দিলেন ওসি মোঃ জাকারিয়া হোসেন। লাল নীল বেলুন আর বিচিত্র ফুলের সমাহার সজ্জিত পুলিশের গাড়িতে করে বিদায়ী কনস্টেবল কে বাড়ি পৌঁছে দিতে দেখে হতবাক হয়েছেন এলাকাবাসী।

এতে ছোট পদের একজন কনস্টেবল বড় সম্মামনা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বিদায় কনস্টেবল মোঃ গুলজার হোসেন জানান, ওসি স্যার আমাকে যে সম্মান দিয়েছেন তাতে আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই,তিনি আজীবন পুলিশ ডিপার্টমেন্টের উপর কৃতজ্ঞতা থাকবে বলে জানান।এর আগে চরভদ্রাসন থানায় অনাঢ়ম্বর পরিবেশের মধ্যে উক্ত কনষ্টেবলকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই আওলাদ হোসেন,এসআই তুহিন, এসআই এলিয়াস,এসআই জগন্নাথ, এসআই ওমর ফারুক এসআই রেজাউল সহ কর্মরত সব কর্মকর্তা-ও কর্মচারীবৃন্দ।জানা যায় সম্বর্ধনা অনুষ্ঠানের পর বেলুন আর ফুল দিয়ে সজ্জিত পুলিশের গাড়ির সামনে বিদায়ী কনস্টেবলকে রেখে গাড়ির পিছনের দিকে কর্মকর্তারা বসে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন,।বিদায়ী কনস্টেবলের বাড়ি ফরিদপুর জেলা শহরের হাবেলী গোপালপুর মহল্লায়। উক্ত কনস্টেবলের এক ছেলে এক মেয়ে সবাই কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত।তিনি সকলের দোয়া কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page