এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : কোভিড-১৯ মোকাবিলায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিটের সেন্ট্রাল অক্সিজেন লাইন এর শুভ উদ্বোধন করলেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। আজ বুধবার ( ১১ আগস্ট)সভায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ড এবং আইসোলেশন ইউনিটের সেন্ট্রাল অক্সিজেন লাইন এর শুভ উদ্বোধন করেন- জাতীয় সংসদ সদস্য -৬, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) ও সভাপতি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি এবং সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন বাস্তবায়ন কমিটির সভাপতি ও প্রধান অতিথি- মনোরঞ্জন শীল গোপাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বীরগঞ্জ, দিনাজপুর, মো: আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর,মোঃ মশারফ হোসেন, মেয়র, বীরগঞ্জ পৌরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত, বীরগঞ্জ, দিনাজপুর, মোঃ জাকারিয়া (জাকা), সভাপতি আওয়ামীলীগ, বীরগঞ্জ, উপজেলা, দিনাজপুর,মোঃ নুর ইসলাম (নুর), সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, বীরগঞ্জ,মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্ত, বীরগঞ্জ, দিনাজপুর,ডাঃ মোঃ শাহ্ আলম, এমওএমসিএইচ-এফপি, বীরগঞ্জ, দিনাজপুর,
মোঃ আব্দুল মতিন প্রধান, ওসি, বীরগঞ্জ থানা, দিনাজপুর,মোঃ আব্দুল মান্নাফ, উপজেলা প্রকৌশলী, বীরগঞ্জ, দিনাজপুর,মোঃ সারোয়ার মুশির্দ আহম্মেদ, উপজেলা সমাজ সেবা অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর,মোছাঃ আয়শা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, বীরগঞ্জ উপজেলা,মোঃ ইসাসিন আলী, সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, বীরগঞ্জ,চেয়ারম্যান সকল-১১, অত্র বীরগঞ্জ উপজেলা,এসএসিএমও, ষ্টোরকিপার, পরিসংখ্যানবিদ, সেনিটারী ইন্সপেক্টর,হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির অন্যান্য সকল সদস্যবৃন্দ,অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক বৃন্দ,নার্সিং সুপুর ভাইজারি, মিডওয়াইফ ও নার্সিং অফিসারগন,অত্র স্বাস্থ্য কমেপ্লেক্সের বিভিন্ন স্থরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
অত্র কমপ্লেক্সে উদ্বোধন পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ সদস্য -৬, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল), ও সভাপতি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি এবং সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন বাস্তবায়ন কমিটির সভাপতি ও প্রধান অতিথি- জনাব, মনোরঞ্জন শীল গোপাল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সার্বিক খোঁজ-খবর নেন ।
You cannot copy content of this page
Leave a Reply