1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

গর্ভবতী নারীদের শর্তসাপেক্ষে কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে
গর্ভবতী নারীদের শর্তসাপেক্ষে কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত
গর্ভবতী নারীদের শর্তসাপেক্ষে কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত

গর্ভবতী নারীদের শর্তসাপেক্ষে কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : সাম্প্রতিককালে গর্ভবতী/স্তন্যদানকারী নারীদের মাঝেও কোভিড-১৯ আক্রান্ত হবার সম্ভাবনা ও পরবর্তীতে মারাতœক রোগ এমনকি মৃত্যুঝুকি আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি বিবেচনা করে টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ পুর্বক বাংলাদেশ সরকার গর্ভবতী/স্তন্যদানকারী নারীদের শর্তসাপেক্ষে কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গর্ভবতী নারীদের কোভিড-১৯ টিকা প্রদানের পুর্বে করণীয়ঃ

১) সাধারন নির্দেশাবলীঃ

ক) গর্ভবতী নারীগণকে সুরক্ষা ওয়েবপোর্টালের (ংঁৎড়শশযধ.মড়া.নফ) মাধ্যমে শুধুমাত্র হাসপাতাল সংযুক্ত টিকা কেন্দ্রে রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করতে হবে।

২) টিকাদানের পূর্বে টিকাদান কেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক কাউন্সিলিং সম্পন্ন করে টিকা প্রদান করতে হবে

২) শর্তাবলীঃ

ক) গর্ভবতী নারী টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না।

খ) অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতী নারীকে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না।

গ) কোন গর্ভবতী নারীর ভ্যাকসিন এলার্জির পুর্ব ইতিহাস থাকলে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না।

ঘ) কোন গর্ভবতী নারী যদি কোভিড-১৯ টিকার ১ম ডোজ গ্রহণের পর এইএফআই (অঊঋও) কেস হিসেবে সনাক্ত হন তাহলে তাকে ২য় ডোজ প্রদান করা যাবে না।

ঙ) সম্মতিপত্রে টিকাগ্রহনকারী/আইনানুগ অভিভাবক ও কাউন্সিলিং চিকিৎসকের সাক্ষর ব্যতীত টিকা প্রদান করা যাবেনা।

৩) কাউন্সিলিংঃ
কোভিড-১৯ টিকা গ্রহণে ইচ্ছুক গর্ভবতী নারীকে টিকা প্রদানের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক পূর্ণাঙ্গ রূপে নিম্নোক্ত তথ্যদি সম্পর্কে অবহিত করতে হবে।

ক) গর্ভাবস্থায় কোভিড-১৯ আক্রান্ত হলে স্বাস্থ্য ঝুকিঃ
– নির্ধারিত সময়ের আগেই অপরিনত নবজাতক সন্তান জন্মদানের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া
– নবজাতকের স্বাস্থ্য ঝুকি বৃদ্ধি পাওয়া
– বয়স্ক গর্ভবতী (>৩৫ বছর), উচ্চ বিএমআই সম্পন্ন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত নারী গর্ভাবস্থায় (বিশেষ করে ১ম ও ২য় ট্রাইমেস্টার) কোভিড-১৯ এ আক্রান্ত হলে তা মারাতœক রূপ নিতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে।
– সাধারন নারীদের তুলনায় গর্ভবতী নারীদের কোভিড-১৯ আক্রান্ত হলে স্বাস্থ্য ঝুকি বেশি থাকে

খ) গর্ভবতী নারীকে কোভিড-১৯ টিকা প্রদানের সুফলঃ
– কোভিড-১৯ টিকা প্রদান করলে কোভিড-১৯ এ আক্রান্ত হবার এবং আক্রান্ত হলে এর ফলে সৃষ্ট জটিলতার ঝুকি অপেক্ষাকৃত কম
– গর্ভাবস্থায় কোভিড-১৯ টিকা গ্রহণ করলে কোভিড-১৯ এর গর্ভজনিত ঝুকির সম্ভাবনা কমে যায়।

গ) গর্ভবস্থায় কোভিড-১৯ টিকা প্রদানের ঝুকি সমূহঃ
– গর্ভবতী নারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের লাভ-ক্ষতি সংক্রান্ত তথ্য অপ্রতুল
– অন্য যে কোন টিকার ন্যায় কোভিড-১৯ টিকার ক্ষেত্রেও টিকা পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া (এইএফআই) হতে পারে যা অন্য নারীদের মত গর্ভবতী নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য
– দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে কোন তথ্য এখনো জানা যায়নি ।

স্তন্যদানকারী নারীদের কোভিড-১৯ টিকা প্রদানের পূর্বে করনীয়ঃ
– স্তন্যদানকারী নারীদের কোভিড-১৯ টিকা প্রদানের ক্ষেত্রে বিশেষ কোন বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে অন্যান্য জনগোষ্ঠীর মতই বিদ্যমান নিয়মাবলি অনুসরণ করে টিকা প্রদান করতে হবে।

 

সুত্রঃ DGHS…….

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page