1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

সবাইকে একসাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস

  • বর্তমান সময়: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৮২ বার পড়া হয়েছে

সবাইকে একসাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস

মানিক কুমার দাস : সবাইকে একসাথে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস। তিনি আজ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

তিনি বলেন ফরিদপুর পৌরসভা কে  বাংলাদেশের মধ্যে এক নম্বর অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। একই সাথে নির্বাচিত কাউন্সিলর দের সাথে করে পৌরসভার উন্নয়নে সব ধরনের সিদ্ধান্ত নিবেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আইডি মাসুদ। কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর সহ নিহত পরিবারের সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয় মোনাজাত ও দোয়া পরিচালনা করেন টুংগীপাড়া মাজার মসজিদের খাদেম নওয়াব আলী। উল্লেখ করা যেতে পারে আগামী রবিবার মেয়র অমিতাভ বোস আনুষ্ঠানিকভাবে পৌরসভার মেয়র হিসেবে তার কর্মজীবন শুরু করবেন বলে তিনি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page