1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • বর্তমান সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
দিনাজপুরে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

দিনাজপুরে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : “শেখ হাসিনার অঙ্গীকার টিকা হবে সবার” এই শ্লোগানটিকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে পৌরসভার ওয়ার্ড পর্যায়ে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন করা হয়। আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টার দিকে দিনাজপুর পৌরসভার আয়োজনে ৯নং ওয়ার্ডের মিতালী সংঘ ক্লাব প্রাঙ্গণে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার),জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

গণটিকা কার্যক্রমের অংশ হিসাবে জেলার ১৫১ টি কেন্দ্রে ৭১ হাজার ৪’শ জনকে টিকাদানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে টিকা গ্রহনের জন্য নারী-পুরুষ বৃদ্ধসহ সকলের উৎসাহ লক্ষ করা গেছে। সুষ্ঠ ভাবে টিকা প্রদানের জন্য প্রতিটি কেন্দ্রে ৩ টি করে বুথ স্থাপন করা হয়েছে। সিভিল সার্জন সুত্রে জানা যায়, জেলার ১০৩ টি ইউনিয়নে ৬’শ জন করে মোট ৬১ হাজার ৮’শ জনকে এবং ৫টি পৌরসভার ৪৮টি কেন্দ্রে ৯ হাজার ৬’শ জনকে টিকা দেয়া হবে।

উল্লেখ্য সর্বশেষ স্বিদ্ধান্ত মোতাবেক ২৫ উর্দ্ধে যারা তারাই টিকার আওতায় আসবে। কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস,এম খালেকুজ্জামান রাজুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মিতালী সংঘ ক্লাবের কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page