1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে গৃহবধুর আত্ম্যহত্যার ঘটনায় স্বামী আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে গৃহবধুর আত্ম্যহত্যার ঘটনায় স্বামী আটক
চরভদ্রাসনে গৃহবধুর আত্ম্যহত্যার ঘটনায় স্বামী আটক

চরভদ্রাসনে গৃহবধুর আত্ম্যহত্যার ঘটনায় স্বামী আটক

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে ৩ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে শুকুরজান(৩৬)নামে এক গৃহবধু আত্ম্যহত্যা করার ঘটনা ঘটেছে।জানা যায় ঐ ইউনিয়নের পশ্চিম চর শালেপুর গ্রামে স্বামীর বাড়িতে গুল (তামাক জাত দ্রব্য) খেয়ে গৃহবধু আত্ম্যহত্যা করে।এই ঘটনায় গৃহবধুর স্বামী সেখ মাছেম(৪২)কে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম জানায় স্বামীর সাথে দাম্পত্য কলহের জেরে শুকুরজান অভিমান করে একদিন না খেয়ে ছিল এবং ঘটনার দিন সকালে সবার অজান্তে পানি দিয়ে গুল(তামাক জাত দ্রব্য) গুলিয়ে খায় সে।শুকুরজানের স্বামী গুল খাওয়ার ঘটনা টের পেয়ে তার স্ত্রীকে বমি করানোর উদ্দ্যেশ্যে স্থানীয়দের সহায়তায় বাড়িতে পানি ও তেতুল গুলিয়ে খাওয়ান।এইভাবে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালান তারা।

পরে গৃহবধুর শারিরীক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথে বাড়ির সামনের রাস্তায় তার মৃত্যু হয়। শুকুরজান শেখ মাছেমের তৃতীয় স্ত্রী।তাদের এই ঘরে কোন সন্তান না থাকলেও মাছেমের আগের ঘরের ৮বছর বয়সী এক কন্যা সন্তান তার বৃদ্ধ মায়ের কাছে থাকে। শুকুরজানের আগেও দুই বার বিয়ে হয়েছিল বলে জানায় ঐ ইউপি সদস্য।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক তুহিন বালা জানান খবর পেয়ে দুর্গম চর হতে মঙ্গলবার রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারা।বুধবার লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গৃহবধুর ভাই শেখ আয়নাল(২৮)বাদি হয়ে চরভদ্রাসন থানায় আত্ম্যহত্যার প্রোরচনার মামলা করেছে যার নং-৪।গৃহবধুর স্বামী আসামি শেখ মাছেমকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই উপ-পরিদর্শক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page