1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে
সালথায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা
সালথায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

সালথায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম : ফরিদপুরের সালথা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা করোনা ভাইরাস টিকাদান কমিটির আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমূখ।

এছাড়াও ইউনিয়নের চেয়ারম্যান গণ, ইউনিয়নের সচিব ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আগামী ৭ আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে। ১৮ বছরের উর্ধে যারা তাদের এনআইডি কার্ড সাথে নিয়ে সহজেই সকাল ৯ থেকে ৩টা পর্যন্ত টিকা গ্রহন করতে পারবে। প্রতি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের টিকা কেন্দ্রে থেকে টিকা নিতে পারবে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডেও টিকা দেওয়া হবে। প্রস্তুতিমূলক সভায় টিকাদান কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page