1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে শীতার্তদের মাঝে কানাইপুর ইউপি চেয়ারম্যান এর শীতবস্ত্র বিতরণ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে শীতার্তদের মাঝে কানাইপুর ইউপি চেয়ারম্যান এর শীতবস্ত্র বিতরণ

ইনামুল হাসান মাসুম : অসহায় শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে “শীতবস্ত্র উপহার” কম্বল পৌঁছে দিলেন ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সারে চার শতাধিক কানাইপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বসবাস করা হতদরিদ্র মানুষ ও কর্মজীবী দরিদ্র, ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, ফরিদপুরের জনবান্ধব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক সহযোগিতায় প্রতিটি ইউনিয়ন ভিত্তিক শীতবস্ত্র প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া দেশ জুড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। অনেক কস্টে যাদের দিন কাটে, শীতের প্রকোপ থেকে বেঁচে থাকার সামান্য অবলম্বন যাদের নেই। সমাজের সে সকল সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করলে তাদের জীবন মান উন্নত হবে। তিনি আরো জানান, সমাজে এখনো অনেক অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ আছেন যাদের এই শীতে একটু উষ্ণতা খুবই প্রয়োজন।

আমাদের একটু আন্তরিক সদিচ্ছাই পারে দুর্দশাগ্রস্ত এ মানুষ গুলোর অন্ধকার জীবন দূর করতে। তাই শীতবস্ত্র নিয়ে আমরা চেষ্টা করছি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারা শীতে কষ্ট না পায় এ লক্ষে আমার ব্যক্তিগত তহবিল থেকে ও সাজিদ সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শেখ গাউস আলী। এসময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সেক্রেটারি সহ নির্বাচিত সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক মহল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page