1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে আইন লংঙ্ঘন করায় চলমান মোবাইল কোর্টে জরিমানা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে আইন লংঙ্ঘন করায় চলমান মোবাইল কোর্টে জরিমানা
ফরিদপুরে আইন লংঙ্ঘন করায় চলমান মোবাইল কোর্টে জরিমানা

ফরিদপুরে আইন লংঙ্ঘন করায় চলমান মোবাইল কোর্টে জরিমানা

ফরিদপুর সমাচার : ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থান থেকে স্বাস্থ্যবিধি আইন পরিপালন নিশ্চিত করণে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ১ আগষ্ট ২০২১ তারিখ রবিবার ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার এর নির্দেশনায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আলী এর পরামর্শক্রমে, অত্র কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান।

চলমান এই মোবাইল কোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অপরাধে দেশের প্রচলিত আইন মোতাবেক বিভিন্ন পেশাজীবির ৮ জন ব্যাক্তিকে তাৎক্ষণিক সর্বমোট ৮ হাজার ৫ শত টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অপরাধে দুইজনকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

চলমান এই মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর তথা জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক (ইনচার্জ) মোঃ বজলুর রশীদ খান। এ সময় জেলা আনসার ব্যাটেলিয়নের একটি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগীতা করেন। জনসার্থে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই ধরনের মোবাইল কোর্ট পরিচালোনা অকহ্যত থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page