1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে ৫৬পিচ ইয়াবা সহ মাদক সম্ম্রাজ্ঞী চম্পা আটক

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ৫৬পিচ ইয়াবা সহ মাদক সম্ম্রাজ্ঞী চম্পা আটক
চরভদ্রাসনে ৫৬পিচ ইয়াবা সহ মাদক সম্ম্রাজ্ঞী চম্পা আটক

চরভদ্রাসনে ৫৬পিচ ইয়াবা সহ মাদক সম্ম্রাজ্ঞী চম্পা আটক

সাজ্জাদ হোসেন সাজু, (চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে ৫৬ পিচ ইয়াবা সহ মাদক সম্ম্রাজ্ঞী নামে খ্যাত চম্পা বেগম(৪১) কে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।রবিবার সন্ধা ৬ টার দিকে গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেন জানান হাজিগঞ্জ বাজারে মাদক বিক্রী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চম্মাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছে ৫৬ পিচ ইয়াবা পাওয়া যায়। সোমবার বেলা ১১ দিকে চম্পাকে আদালতে পাঠানো হয়। চরভদ্রাসন থানায় তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাজিগঞ্জ বাজারের কয়েকজন ব্যাবসায়ী জানান চম্পা দীর্ঘদিন যাবত এই মাদক ব্যাবসার সাথে জড়িত আছে।সন্ধা ঘনিয়ে আসলে হাজিগঞ্জ বাজারে অবস্থিত চম্পার বাড়ির সামনে ও আসে পাশের গলিতে মাদকাসক্তদের আনাগোনা বাড়ে।

এর আগে কয়েকবার পুলিশের হাতে চম্পা আটক হলেও জামিনে ছাড়া পেয়ে আবার পুনরায় একই ব্যাবসা শুরু করে।চম্পার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাদের অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি দেখে নেওয়ার হুমকি দেয় বলেও জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page