1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে গৃহবধূকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

ফরিদপুরে গৃহবধূকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিরঞ্জন মিত্র (নিরু) : ফরিদপুরে গৃহবধূকে ওরনা দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন স্বামী। বুধবার সদরের কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী বিপ্লব মন্ডল (২৫) তার স্ত্রী লামিয়া মিম (২০) কে নিয়ে একই এলাকায় শ্বশুর বাড়ীতে তিন দিন আগে বেরাতে যান।

সকাল ১০ টার দিকে স্ত্রী লামিয়া ও তার মায়ের সাথে অন্যের বাড়ীতে চাল কুটতে যায়। স্বামীর খাবার দিতে স্ত্রী লামিয়া বাড়ীতে আসে। লামিয়ার মা শিউলি বেগম ১২ টার দিকে চাল কুটে ফিরে বাড়ীতে এসে দেখে মেয়ে লিমিয়া অচেতন লেপ দিয়ে চাপা অবস্থায় রাখা। পরে লামিয়ার মা শিউলি বেগমের চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসে, লামিয়াকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার লামিয়াকে দেখে মৃত ঘোষণা করে। পরে একই এলাকার ১ টার দিকে স্বামী বিপ্লব মন্ডল তার নিজ বাড়ীর শোয়ার ঘরের আরার সাথে ওরনা গলায় বেধে আত্মহত্যা করে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বিপ্লব মন্ডল পিতা ওফিরউদ্দিন মন্ডল তার বাড়ী কুষ্টিয়া সদরের হাট্টা হরিপুর দীর্ঘ ৬ বৎসর আগে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া একটি ইট ভাটায় টলি চালানোর কাজ করে আসছে।

এখানে থাকা অবস্থায় নূরুল ইসলাম নূরুর পালিত মেয়ে লামিয়ার সাথে ভালোবাশার সম্পর্ক হয় বিপ্লবের। এরপরে ৩ বৎসর আগে লামিয়ার সাথে বিপ্লবের আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। এ ব্যাপারে কোতয়ালী থানা এস আই ফুরকান বলেন, ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রীর কলহের জের ধরে স্ত্রীকে ওরনা গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী বিপ্লব নিজেও আত্মহত্যা করেছেন। দুইটি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page