1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

১৮ বছর বয়সীরা করোনার টিকা পেতে নিবন্ধন করতে পারবে ৮ ই আগষ্ট থেকে

  • বর্তমান সময়: রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে
১৮ বছর বয়সীরা করোনার টিকা পেতে নিবন্ধন করতে পারবে ৮ ই আগষ্ট থেকে
১৮ বছর বয়সীরা করোনার টিকা পেতে নিবন্ধন করতে পারবে ৮ ই আগষ্ট থেকে

১৮ বছর বয়সীরা করোনার টিকা পেতে নিবন্ধন করতে পারবে ৮ ই আগষ্ট থেকে

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : এবার ১৮ বছরের বয়সীরাও (কভিড-১৯) টিকা নিতে পারবেন। বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক পেজে এ কথা জানান। (কভিড-১৯) থেকে সুরক্ষার জন্য আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। গত শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ কথা জানান।

পোস্টে তিনি আরো জানান, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারাও করোনার টিকা পাবেন। গত শনিবার বিকেলের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এনআইডি না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে এবং আগামী ৭ আগস্ট থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে।

এই টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো জানান, বয়স্করা যদি শুধুমাত্র এনআইডি কার্ড নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তারপরও তাদের টিকা দেওয়া হবে। কারণ করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

দেশে সর্বপ্রথম ৫৫ বছর বয়সের ওপরে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছিল এ বছরের ২৭ জানুয়ারি থেকে। পরে তা নামিয়ে আনা হয় ৪০ বছরে। চলতি মাসের শুরুতে ওই বয়সসীমা আরো কমিয়ে নামানো হয় ৩৫ বছরে, এরপর নামে ৩০ বছরে। গত বৃহস্পতিবার তা নামিয়ে ২৫ বছর করা হয়। সবাইকে টিকার আওতায় আনতে ধারাবাহিকভাবে বয়সসীমা কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, https://surokkha.gov.bd/ অ্যাপটা ম্যানেজ করে আইসিটি বিভাগ। আমরা তাদের বলেছি বয়সসীমা ১৮ বছর পর্যন্ত করার জন্য। তারা ধাপে ধাপে কাজ করে যাচ্ছেন। যদি একবারে ১৮ বছর পর্যন্ত করে দেয়া হতো তাহলে তাদের ওপর চাপ পড়তো। এজন্য ধীরে ধীরে বয়সসীমা কমানো হচ্ছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page