সাজ্জাদ হোসেন সাজু,(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন থানার ওসি মানবতার ফেরিওয়ালা মোঃ জাকারিয়া হোসেন রাত-দিন পরিশ্রম করে লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। চরভদ্রাসন উপজেলা যখন শূন্যস্থানে পরে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেই, সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট নেই।
এই অবস্থায় ওসি,মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে থানার পুলিশ সদস্যকে নিয়ে কঠোর পরিশ্রম দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এত ব্যস্ততার মাঝেও তিনি থেমে নেই অসহায় প্রতিবন্ধীর মানুষের দিকে রয়েছে তার নজর। করোনাকালীন লকডাউন এর মাঝে প্রতিবন্ধী এবং অসহায় মানুষগুলো অনাহারে দিন কাটাচ্ছেন শুনে গতকাল শনিবার ৩১ /০৭/ ২০২১ বিএস ডাঙ্গীতে রাত ১১টার দিকে ছুটে গেলেন ত্রাণ নিয়ে প্রতিবন্ধী দের বাসায়, ওসি মোঃ জাকারিয়া হোসেনের নিজ উদ্যোগে এই এাণ গুলো বিতরণ করেন বেশ কিছুদিন ধরে দেখা যায়।
বিভিন্ন সময়়় অসহায় মানুষের বাড়িতে যেয়ে এাণ দিয়ে আসেন। ওসি চরভদ্রাসন থানার ওসি মানবতার ফেরিওয়ালা মোঃ জাকারিয়া হোসেনের সাথে কথা বলে জানা যায়, প্রত্যেকটি প্যাকেটে ৫ কেজি করে চিকোন চাউল, ১ কেজি আলুু, ১ কেজি পিয়াস, ১ কেজি মসুরি ডাল, ১ কেজি লবণ, এবং হাফ লিটার সয়াবিন তেল। তিনি আরো বলেন এ লকডাউনের মধ্যে সবাই মোটামুটি খেয়েদেয়ে চলতে পারে, আর যারা প্রতিবন্ধী এবং কিছু মানুষ আছে পেটে খিদা নিয়ে কষ্ট করতেছে। কিন্তু বলতে পারেনা লজ্জায় কারো কাছে। এরকম পরিবার যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানাবেন আমি তাদেরকেও দেওয়ার চেষ্টা করব।
You cannot copy content of this page
Leave a Reply