মানিক দাস : ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস এর সার্বিক সহযোগিতায় করোনা ভ্যাকসিনের জন্য শুরু হয়েছে পৌরসভার ২৫ নং ওয়ার্ডে ফ্রি রেজিস্ট্রেশন। আজ ৩০ শে জুলাই শুক্রবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনুর সার্বিক তত্ত¡াবধানে চলে এ রেজিস্ট্রেশন কার্যক্রম।
এ বিষয়ে কাউন্সিলর জানান, করোনা প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় সাধারন জনগণ এর রেজিস্ট্রেশন এর কথা চিন্তা করে মেয়র মহোদয়ের সম্মতিক্রমে তার নিজস্ব বাসভবনে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে আগামী ৭দিন চলবে এ কার্যক্রম।
এ সময় সার্বিকভাবে সহযোগিতা করছেন ফরিদপুর জেলা স্কুলের সাবেক ছাত্রবৃন্দ এবং মহিলা নেত্রী লিপি খন্দকার, সাইফুজ্জামান চৌধুরী, শিবির আহমেদ, বাবুল আহমেদ, রহমান, মাসুদসহ এলাকার বেশ কিছু যুবক।
You cannot copy content of this page
Leave a Reply