1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

করোনায় মারা গেলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

  • বর্তমান সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
করোনায় মারা গেলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
করোনায় মারা গেলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

করোনায় মারা গেলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুর চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন।বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবুল হোসেন চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সুলতানপুর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক, প্যারালাইসিসসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তার শরীরে করোনা শনাক্ত হয়।মো. আবুল হোসেন ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান।

১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চরভদ্রাসন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন। চরভদ্রাসন কলেজ (বর্তমানে সরকারি) প্রতিষ্ঠায় তার অবদান ছিলে যুগান্তকারী। এছাড়া উপজেলার বিভিন্ন অবকাঠামো নির্মানে পালন করেছেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা।

মো. আবুল হোসেনের ছেলে উপজেরা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফয়সাল হাসান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি সংলগ্ন ফাঁকা জায়গায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরাস্থানে দাফন করা হয় আবুল হোসেনের মরদেহ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page