এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : (কোভিড-১৯)চলমান সংক্রমন বিস্তার রোধে সরকার ঘোষিত ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ২ সপ্তাহব্যাপী কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে বিরল উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ জুলাই) কঠোর বিধি-নিষেধ আরোপের ৫ম দিনে লকডাউন বাস্তবায়নে উপজেলার নাড়াবাড়ি বাজার, ফুলবাড়ী হাট, বটতলী, মঙ্গলপুর’সহ
বেশ কিছু জায়গা ও পৌর-শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে কঠোর মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পুলিশ, গ্রাম্য পুলিশ ও আনসার ভিডিপি’র সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন। এসময় আরোপিত বিধি-নিষেধ অমান্যের অপরাধে বেশ কয়েক জনকে অর্থদন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
You cannot copy content of this page
Leave a Reply