1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নৌকাডুবিতে নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে
চরভদ্রাসন উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি
চরভদ্রাসন উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি

নৌকাডুবিতে নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় আব্দুল্লাহ সর্দার (১৮) নামের এক তরুণ এখনও নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার সকালে পদ্মা নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। জানা যায়, পদ্মা নদীতে ঢেউয়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ছিল আব্দুল্লাহ। নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পার হলেও গতকাল বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

তিনি উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর মুন্সি ডাঙ্গী গ্রামের বাসিন্দা জোহর উদ্দিন সর্দারের মেজ ছেলে। স্থানীয় জেলে আদেল ফকির (৭০) জানান, তিনি পদ্মা নদীর ওপারে চরের কাছাকাছি একজন মাঝিসহ ছোট একটি নৌকা ডুবে যেতে দেখেন। পানিতে পড়ে ছেলেটি কয়েকবার হাত উঁচু করে হাবুডুবু খেতে থাকে।\হখবর পেয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন ও সদর ইউপি\হচেয়ারম্যান আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।\হনিখোঁজ যুবকের স্বজনদের নিয়ে পদ্মা নদীর বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও নদী উত্তাল থাকায় বেশিদূর অগ্রসর হতে পারেননি তারা।

পরে গতকাল বিকেলের দিকে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। নিখোঁজ যুবকের উদ্ধারের বিষয়ে জানতে চাইলে সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বলেন, এই প্রতিকূল আবহাওয়ায় তাদের পক্ষে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। তাছাড়া নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত থাকায় নিখোঁজ যুবক স্রোতের তোড়ে অনেক দূরে চলে গেছেন বলে ধারণা করছেন তারা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page