1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

শাশুড়িকে দাফন করতে গিয়ে নিজেই লাশ হলেন মিন্টু ফকির

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে শাশুড়িকে দাফন করতে গিয়ে নিজেই লাশ হলেন মিন্টু ফকির
চরভদ্রাসনে শাশুড়িকে দাফন করতে গিয়ে নিজেই লাশ হলেন মিন্টু ফকির

শাশুড়িকে দাফন করতে গিয়ে নিজেই লাশ হলেন মিন্টু ফকির

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন প্রতিনিধি : শাশুড়িকে দাফন করতে গিয়ে নিজেই লাশ হয়ে গেলেন ফরিদপুর চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের বালাডাঙ্গী গ্রামের মিন্টু ফকির (৩৪)। শনিবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিতে ভাসমান একটি লাশের ছবি দেখে মিন্টুকে সনাক্ত করে তার পরিবার। মিন্টুর বাবা আয়নাল ফকির জানান, গত ১৯ জুলাই সোমবার শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে দাফনের উদ্দেশ্যে হরিরামপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে শশুর বাড়ি যায় মিন্টু।

মঙ্গলবার পরিবারের সাথে শেষ যোগাযোগ হয় মিন্টুর সাথে। এরপর মিন্টুর শ্বশুরবাড়িতে যেগাযোগ করলে সে চলে গেছে বলে তারা জানায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে খোঁজ নিয়ে জানা যায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা পুলিশ এ লাশটি উদ্ধার করেছে। মিন্টুর দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ বিষয়ে হরিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো: দেলোয়ার হোসেন জানান, গত ২২ জুলাই চরভদ্রাসন ও হরিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা আজিম নগর ইউনিয়নের সিকারপুর গ্রামের একটি খাল হতে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে মরদেহের পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মানিকগঞ্জ পৌরসভার মাধ্যমে দাফন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page