1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সবার সহযোগিতা নিয়ে একটা ভালো ওয়ার্ড  করতে চান মাহমুদুল হক রেজা

  • বর্তমান সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সবার সহযোগিতা নিয়ে একটা ভালো ওয়ার্ড  করতে চান মাহমুদুল হক রেজা

মানিক দাস : সবার সহযোগিতা নিয়ে সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড করতে চান ১৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মাহমুদুল হক রেজা। তিনি আজ বিকেলে কাউন্সিলর পদে শপথ নেবার পরে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় একথা বলেন।  এসময় তাকে এলাকাবাসীর উদ্যোগে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় ।তিনি আরো বলেন সবাইকে নিয়ে একসাথে কাজ করব। কাজের ক্ষেত্রে সবার মতামতকে প্রাধান্য দিব। একই সাথে এলাকার বিভিন্ন সমস্যার ভিতরে ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন সমস্যার সমাধান, দারিদ্র নিরসন, মাদকমুক্ত সমাজ এবং একটি ইভটিজিং প্রতিরোধে তার অগ্রণী ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ করা যেতে পারে মাহমুদুল হক রেজা এবছর নির্বাচনে পাঞ্জাবি প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবং বিজয়ী হন। তিনি একজন ক্রীড়া সংগঠক এবং এলাকায় খেলাধুলা ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। এই এলাকায় খেলাধুলার স্বার্থে খুব তাড়াতাড়ি ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্টের মত বড় আসর অনুষ্ঠিত হবে বলে তিনি আশ্বাস দেন। একই সাথে এলাকার সবাই কে নিয়ে একসাথে কাজ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে  আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page