1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বিকেল হলে জমে যাবে হাট আশাবাদী ব্যবসায়ীরা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে
বিকেল হলে জমে যাবে হাট আশাবাদী ব্যবসায়ীরা
বিকেল হলে জমে যাবে হাট আশাবাদী ব্যবসায়ীরা

বিকেল হলে জমে যাবে হাট আশাবাদী ব্যবসায়ীরা

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : রাত পোহালে কোরবানির ঈদ। আর ঈদকে কেন্দ্র করে চলছে গরু ছাগলের জমজমাট হাট। তবে ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাট ও বিসর্জন ঘাটে ছাগলের হাট এখনো পর্যন্ত তেমন জমে ওঠেনি। এখানে আগত ব্যবসায়ীরা আশা করছেন বিকেল থেকে হয়তোবা হট দুটো জমে উঠতে পারে। আজ দুপুরে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে ছাগলের হাটে বেচাকেনা নেই বললেই চলে। যদিও তখন সবেমাত্র পশু গুলি আসছে। বিক্রেতারা বলছেন সকালে বৃষ্টি হবার কারণে অনেক স্থানের বেপারী রা হাটে আসতে দেরি করছেন। তারা আশা করেন বিকেলের মধ্যে কিংবা সন্ধ্যার পরপরই বেচাকেনার জমে উঠবে।

একই দৃশ্য দেখা গেল টেপাখোলা গরুর হাটে। এখানেও গরুর ব্যাপারী রা ট্রাকে করে পশু গুলোকে বিক্রির জন্য হাটে আনছেন। তবে ক্রেতা সমাগম খুবই কম লক্ষ করা গেছে। এখানের ব্যাপারীরা জানান আরো গরু আসতে ঘন্টা খানেক সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে বিকেলের পর থেকে কিংবা সন্ধ্যার পর থেকে ভালো বেচাকেনা হবে। এ ধরনের প্রত্যাশা করছেন তারা। তবে উভয় হাটেই ক্রেতাদের ও বিক্রেতা বেশিরভাগ লোকই মাক্স পড়ে প্রবেশ করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page