1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

রাজবাড়ীতে “হিউম্যানিটি ফার্স্ট” সংগঠন এর উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে "হিউম্যানিটি ফার্স্ট" সংগঠন এর উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
রাজবাড়ীতে "হিউম্যানিটি ফার্স্ট" সংগঠন এর উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

রাজবাড়ীতে “হিউম্যানিটি ফার্স্ট” সংগঠন এর উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ ” আমিত্ব ত্যাগ করি মানব সেবায় জীবন গড়ি” এই এই শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন “Humanity first voluntary organization” এর উদ্দ্যেগে ঈদুল আযহা উপলক্ষে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ৬০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাউল, ডাউল, আলু, সেমাই ও চিনি দেওয়া হয়েছে। এছাড়া কিছু মানুষকে নগদ অর্থ প্রদান করা হয়।

বুধবার (২০ জুলাই) দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী করা হয়। এতে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান উপস্থিত থেকে সংগঠনের সদস্যদের সাথে নিয়ে অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

রাজবাড়ীতে "হিউম্যানিটি ফার্স্ট" সংগঠন এর উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

রাজবাড়ীতে “হিউম্যানিটি ফার্স্ট” সংগঠন এর উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

পুলিশ সুপার বলেন এম এম শাকিলুজ্জামান বলেন , আজকের যে উদ্যোগটি যতটুকুই হোক না কেন উদ্দেশ্য কিন্তু অনেক অনেক বড়। আমি ধন্যবাদ জানাবো সম্মানিত সাংবাদিক যারা আছেন এইগুলোকে বেশী বেশী প্রচার করতে হবে। এই প্রচারণা এই কারনে নয় যে আমি বা আপনি করছেন অথবা এই সংগঠনটি করছে । এটি সমাজে একটি বার্তা ছড়িয়ে দিবে সমাজে যারা ধনী আছে সম্পদের মোহ ত্যাগ করতে পারছে না তারা হয়তো এটা দেখে ত্যাগ করতে শিখবেন। তারা ভাববেন আমাদেরও কিছু করার আছে। এই করোনাকালীন মানুষের অনেক কষ্ট। আমরা যে যেখান থেকেই পারি যতটুকু সামর্থ্য আছে সেখান থেকেই আমরা করিনা কেন। তাহলে আপনাদের এই উদ্দ্যেগ আমি যেভাবে বললাম প্রচার কার্যটি যদি আপনারা করেন তাহলে আমার মনে হয় সমাজের আরো সামর্থ্যবান মানুষ এগিয়ে আসবে এবং এই করোনাকালে মানুষের দুঃখ কষ্ট অনেকটাই লাঘব হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদ্যুত কুমার, কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, হিউম্যানিটি ফার্স্ট ভলেনটারী অর্গানাইজেশনের সহ-সভাপতি ও সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিন্টেনন্ডেন্ট মোঃ কামাল হোসেন, মিলিটারি সদস্য মোঃ মেহেদী হাসান, কলেজ শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান নাঈম, নাহিদ,রাহাত প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল। উল্লেখ্য, ২০১৮ সালের পহেলা জুলাই মানব সেবার মহান ব্রত নিয়ে ” Humanity first voluntary organisation ” এর পথ চলা শুরু হয়। ইতিমধ্যে সংগঠনটি স্বাস্থ্যসেবা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, বস্ত্র ও খাদ্য বিতরণ সহ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page