মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি :বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেকে। করোনা প্রতিরোধ করতে সচেতনা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ভাঙ্গা উপজেলা যুবলীগ।

ভাঙ্গায় নিক্সন চৌধুরির পক্ষ থেকে যুবলীগের মাস্ক বিতরণ
সোমবার (১৯ এপ্রিল) ভাঙ্গা পৌর সদরের আশেপাশেসহ এলাকার বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করেছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। এ সময় জনসাধারণকে মাস্ক পরতে সচেতন করা হয়। কর্মসূচি সম্পর্কে ভাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান বাবু বলেন, ‘করোনাকে প্রতিরোধ করতে মাস্ক পরা জরুরি। আমরা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরি নিক্সনের নির্দেশে জনসাধারনের মাঝে মাক্স বিতরন করতেছি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।’
এসময় ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান (আশিক), পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল শেখ, যুবলীগ নেতা নাসির মুন্সী সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply