1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসনে ঈদ ভিজিএফ চাল বিতরন সম্পন্ন

  • বর্তমান সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের-চরভদ্রাসনে-ঈদ ভিজিএফ -চাল বিতরন-সম্পন্ন
ফরিদপুরের-চরভদ্রাসনে-ঈদ ভিজিএফ -চাল বিতরন-সম্পন্ন

চরভদ্রাসনে ঈদ ভিজিএফ চাল বিতরন সম্পন্ন

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিদিন) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার তিনটি ইউনিয়নের ২ হাজার ৩শ’ দুস্থ্য পরিবারের মাঝে শনিবার দিনভর ঈদ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। আসন্ন ঈদুল আযাহায় দুস্থ পরিবারের খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এসব চাল বিতরন করেন। দুস্থ্য পরবিারে চাল বিতরন কালে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও ফরহাদ হোসেন মৃধা প্রমূখ।

জানা যায়, উপজেলা প্রতি দুস্থ পরিবারে ১০ কেজি করে ২ হাজার ৩শ’ পরিবারের মাঝে মোট ২৩ মে.টন চাল বিতরন করা হয়। এরমধ্যে উপজেলা সদর ইউনিয়নের ১ হাজার ৪২৮ দুস্থ পরিবার, চরহরিরামপুর ইউনিয়নের ৭২০ পরিবার এবং চর ঝাউকান্দা ইউনিয়নের ১৫২ দুস্থ্য পরিবার সহ মোট ২ হাজার ৩শ’ পরিবার রয়েছে। এ ছাড়া উপজেলার গাজীরটেক ইউনিয়নের দুস্থ্য পরিবারের মাঝে ২/১ দিনের মধ্যে ঈদ ভিজিএফ চাল বিরতন করা হবে বলেও জানা গেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page