1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

 পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু র সাথে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে

 পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু র সাথে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলি মেথু র সাথে  ফরিদপুর প্রেসক্লাবের সদস্য দের এক মত বিনিময় সভা মঙ্গলবার রাতে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এটাই ছিল পৌর মেয়র এর কর্মদিবসের শেষ অনুষ্ঠান।
পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু র সভাপতিত্বে এ সময় ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র তার বিগত দিনের কর্মকাণ্ডের সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন। তার বক্তব্য মতে শহরে পাকা রাস্তা নির্মাণ, পাকা ড্রেন নির্মাণ , পৌর সুপার মার্কেট, অনন্য মার্কেট, পৌর শিশু পার্ক নির্মাণ, পৌর ভবন নির্মাণ, বস্তি উন্নয়ন কাজ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি অধিগ্রহণ, পয়বজজ ট্রিটমেন্ট প্লান্ট, অম্বিকা মেমোরিয়াল হল, গোয়ালচামট কমিউনিটি সেন্টার, জেলখানার কাছ থেকে জমি এওয়াজ বদল, ট্রান্সফর স্টেশন পাবলিক টয়লেট, ওয়ানস্টপ ডিজিটাল সার্ভিস সেন্টার, নতুন বাস টার্মিনাল নির্মাণ, শহরের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধন , সোলার লাইটের মাধ্যমে শহরে  সড়ক বাতির উন্নয়ন ও বৈদ্যুতিক সড়ক বাতির ব্যবস্থা করে জনগণকে পথ চলায় সহায়তা প্রদান ইত্যাদি।
তিনি তার ব্যর্থতা প্রসঙ্গে বলেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারা এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে না পারায় তিনি ব্যর্থতা বলে উল্লেখ করেন। এছাড়া তার সময়ে ফরিদপুর পৌরসভা বাংলাদেশের মধ্যে এক নম্বর পৌরসভায় অর্জন করেছে বলে দাবি করেন। একই সাথে এ পৌরসভা এখন এক টাকাও দেনা নেই বলে  বিদায়ী সভায় জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা শাহজাহান মিয়া, সহকারী প্রকৌশলী শামসুল আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মানা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর নাসিরুদ্দিন আহ্মেদ মিলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page