1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারনা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে
কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারনা অনুষ্ঠিত
কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারনা অনুষ্ঠিত

কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারনা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে মসজিদ ভিত্তিক প্রচারণা শুক্রবার অনুষ্ঠিত হয়। আজ ফরিদপুর জেলা পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসে (কোভিড-১৯) -এর প্রকোপ বেড়ে যাওয়ায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ফরিদপুর জেলার জনসাধারনকে সংক্রমণের এই উর্ধ্বগতির সময়ে ঘরে থাকার এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্নভাবে আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার আওতাধীন ০৯ টি থানার ৮০(আশি) টি মসজিদে সংশ্লিষ্ট ইউনিটের পুলিশ অফিসারগণ মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ হিসেবে করোনাকালে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের নির্দেশক্রমে ফরিদপুর জেলার সকল অফিসার ইনচার্জ ও বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ অদ্য ১৬-০৭-২০২১ খ্রিঃ শুক্রবার জুম্মার নামাজের অব্যবহিত পরেই মসজিদে আগত মুসল্লীগণের উদ্দেশ্যে করোনা মহামারীর কঠিন সময়ে জনগণের করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। করোনা সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে বিধায় জরুরী প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না। হাট-বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে আপনারা ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন।

আপনারা বাসায় বার বার সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাত পরিস্কার করুন। সকলেই হ্যান্ডসেক ও একে অপরের কাছাকাছি আসা হতে বিরত থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন ও ভীড় এড়িয়ে চলুন। সরকারি বিধি-নিষেধ মেনে না চললে গ্রেফতার ও জরিমানার সম্মুখীন হতে হবে। জ্বর-সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করুন। যার যার সাধ্যমত পুষ্টিকর খাবার, ফল-মূল, শাক-সবজি বেশি বেশি খান। সকল নাগরিককে করোনা মহামারীতে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ানোর আহ্বান ও পরামর্শ দেন মসজিদে বক্তব্য প্রদানকারী পুলিশ অফিসারগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page