1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর চিরিরবন্দরে সড়কে ডাকাতি ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে সড়কে ডাকাতি ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন
দিনাজপুর চিরিরবন্দরে সড়কে ডাকাতি ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন

দিনাজপুর চিরিরবন্দরে সড়কে ডাকাতি ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা সড়কে দূধর্ষ ডাকাতি হওয়ায় চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেছেন। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজার হতে কুতুবডাঙ্গা ভায়া উচিতপুর সড়কের বানিযুগি রেলগেটের ৪০০ মিটার দক্ষিণে যুগির ডাঙ্গা মাঠের উত্তরে মন্দিরের মোড়ে দুধর্ষ ডাকাতি হয়।

স্থানীয়রা জানান, ডাকাত দল জামাল হোসেন নামের এক ব্যবসায়িকে রাস্তায় আটকিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আঘাত করে, পায়ের রগ কেটে দেয়াসহ হাতের আঙ্গুলগুলো ভেঙ্গে দিয়ে মৃত ভেবে ফেলে বাইসাইকেল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল যাওয়ার পর আহত ব্যবসায়ি হামাগুড়ি দিয়ে ইছামতি নদী পার হয়ে পূর্বদিকে ক্ষয়জাপুর গ্রামে যায়।

এ সময় মোটরসাইকেল বাজার থেকে বাড়িতে ফেরা পথে ওই গ্রামের একজন হিন্দু যুবক পথিমধ্যে উলঙ্গ অবস্থায় ওই ব্যবসায়িকে রাস্তার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখে ভয়ে মোটরসাইকেল ঘুরিয়ে বাজারের সামনে এসে চিৎকার করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই ব্যবসায়িকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

রোগীর স্বজনরা জানায়, রোগির অবস্থা আশংকাজনক। আজ বৃহস্পতিবার বিকেল হয় গেছে তবুও এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। শরীরে রক্ত না থাকায় প্রচুর রক্ত দিতে হচ্ছে।
স্বজনরা আরো জানান,তিনি উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলি বাজার থেকে পানি কচু বিক্রি করে আব্দুলপুর ইউনিয়নের বাজে দিঘারণ গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন, তিনি উপজেলার বিভিন্ন হাটে পিঁয়াজের চারা (পুল) বিক্রি করেন। অন্য সময়ে কাঁচামাল, কচু বিক্রি করতেন।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুব্রত কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে একটি বাই সাইকেল ও একটি বস্তা উদ্ধার করেছে পুলিশ। জ্ঞান ফিরলে তার সাথে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page