1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

দিনাজপুর পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুর পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দিনাজপুর পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও পুলিশ লাইনস হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকালের দিনাজপুর জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত প্যারেডে । প্যারেড অধিনায়কের দায়িত্বে সহকারি পুলিশ সুপার মোঃ রওশন আলী (কাহারোল সার্কেল) এর নেতৃত্বে দশটি কন্টিনজেন্ট এবং বাদক দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) ।

দিনাজপুর পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

উক্ত মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইনস হলরুমে মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় পুলিশ সুপার জেলা পুলিশের সকল ফোর্স এবং অফিসারদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সকলের সাথে আসন্ন ঈদ-উল-আজহা কে সামনে রেখে নানা রকম প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মোঃ মমিনুল করিম, পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page