কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন মিঠুকে লক্ষ করে গুলি করার অভিযোগ পাওয়া গেছে । গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বরের মিষ্টিবাড়ী নামে মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটেছে বলে মিঠু জানান । জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মৃত এ্যাডঃ আব্দুল মান্নানের ছেলে মিঠু। তার বাড়ী রাজবাড়ী পৌর এলাকার ২নং বেড়াডাঙ্গায় ।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে মিঠু অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেছে । তারা ওই এলাকায় থাকা একাধিক সিসি ক্যামেরার ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
You cannot copy content of this page
Leave a Reply