1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর হাকিমপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

  • বর্তমান সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে
দিনাজপুর হাকিমপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
দিনাজপুর হাকিমপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

দিনাজপুর হাকিমপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

এনামুল মবিন (সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে শাকিল হোসেন(২২) নামের অন্য বন্ধু খুন হয়েছে। এ ঘটনায় আসামি কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ শনিবার (১০ জুলাই)দিবাগত রাতে উপজেলার ধরন্দা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এসময় রাসেল তার বন্ধু শাকিল কে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠায়। যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

আটককৃত আসামি হলেন, হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ রাসেল হোসেন(২৩)। হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি)ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেলকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে হাকিমপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page