1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুরে করোনা অতিমারী ক্ষতিগ্রস্ত জেলা মটর পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ

  • বর্তমান সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে
দিনাজপুরে করোনা অতিমারী ক্ষতিগ্রস্ত জেলা মটর পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ
দিনাজপুরে করোনা অতিমারী ক্ষতিগ্রস্ত জেলা মটর পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ

দিনাজপুরে করোনা অতিমারী ক্ষতিগ্রস্ত জেলা মটর পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে করোনা অতিমারী চলাকালীন ক্ষতিগ্রস্ত জেলা মটর পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার (খাদ্য সহায়তা ) উপহার বিতরন করা হয়। আজ শনিবার(১০ জুলাই) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে করোনা ভাইরাস পরিস্থিতিতে চলমান লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া ২,৪০০ জেলা মটর শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরন করা হয়েছে।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মর্তুজা আল মুঈদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ,জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিক, সাধারন সম্পাদক ফজলে রাব্বি এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি) বলেন, মহামারি থেকে উত্তরণ ও জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐকবদ্ধ ভাবে মহামারী করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে সহযোগিতা করার আহবান জানান। করোনা ভাইরাসের হাত থেকে নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের মুক্তি দিতে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাস থেকে দেশ কে রক্ষা করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। দেশের মানুষকে করোনা থেকে মুক্ত করার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার । করোনার এই দুর্যোগকালে কোন মানুষ না খেয়ে থাকে নি‌। আর থাকবেও না। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে বিনামুল্যে করোনা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছেন সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ত্রান নিতে কেউ লজ্জা পাবেন না, এটা ভিক্ষা নয়, জনগনের টাকায় রাষ্ট্রীয় শস্য ভান্ডার থেকে আপনাদেরকে দেয়া হচ্ছে। এটি আপনাদের অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সহায়তা ) সামগ্রী নিয়ে কোন রকম অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page