1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশি অভিযানে হেরোইন,গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে
দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশি অভিযানে হেরোইন,গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশি অভিযানে হেরোইন,গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশি অভিযানে হেরোইন,গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশের দুটি পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক খোকন দেবনাথ, দুলু মিয়া ও সহকারী উপ-পরিদর্শক সারোয়ার জাহান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাতে পৃথক দুটি অভিযানে উপজেলার কশিগাড়ী ও ভেলাইন গ্রাম থেকে ১ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা এবং অপর অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন কে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন,১। কশিগাড়ী মধ্যপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহজাহান আলী (৪৪)। ২। ভেলাইন পশ্চিমপাড়া এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে সুমন বাবু (২৮)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সকালে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page