1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বিরল বন্যপ্রাণী তক্ষক অবমুক্ত করল জেলা পুলিশ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিরল বন্যপ্রাণী তক্ষক অবমুক্ত করল জেলা পুলিশ
ফরিদপুরে বিরল বন্যপ্রাণী তক্ষক অবমুক্ত করল জেলা পুলিশ

ফরিদপুরে বিরল বন্যপ্রাণী তক্ষক অবমুক্ত করল জেলা পুলিশ

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বিরল প্রজাতির এক তক্ষক কে অবমুক্ত করল জেলা পুলিশ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় ‌, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ কাদের শেখ এর নেতৃত্বাধীন আলফাডাঙ্গা থানা পুলিশের একটি টিম ০৬/০৭/২০২১ খ্রিঃ দুপুর অনুমান ১৪.২০ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ পান, আলফাডাঙ্গা থানাধীন টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি সাকিনে জনৈক জাহিদ শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি বিরল প্রজাতির প্রাণী তক্ষক ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এই টিম অনতিবিলম্বে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগন তক্ষক রক্ষিত একটি ব্যাগ গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

এলাকার লোকজনের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ কাদের শেখ উক্ত ব্যাগটি তক্ষক সহ (লম্বা অনুমান ১৩ ইঞ্চি) উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত ক্রমে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মোঃ ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ, আলফাডাঙ্গা থানা, ফরিদপুর প্রানীটিকে অবমুক্ত করেন। লোক্মুখে প্রাণীটির কথিত মূল্য ১০০,০০,০০,০০০ (একশত কোটি) টাকা। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার সাধারণ ডায়েরী নং- ২৬৪, তারিখঃ ০৮/০৭/২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page