1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী ফ্লাট ফ‌কির আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে
সালথায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী ফ্লাট ফ‌কির আটক
সালথায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী ফ্লাট ফ‌কির আটক

সালথায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী ফ্লাট ফ‌কির আটক

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথায় থানা পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে শীর্ষ মাদক ব‌্যবসায়ী মোঃ ফ্লাট ফ‌কির (৩০) কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ফ্লাট ফ‌কির উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের বাউষখা‌লি গ্রা‌মের মৃত মোস‌লেম ফ‌কি‌রের ছে‌লে। বৃহস্প‌তিবার (৮ জুলাই) ভোর রাতে বাউষখা‌লি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে আটক করা হয়।

সালথায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী ফ্লাট ফ‌কির আটক

সালথায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী ফ্লাট ফ‌কির আটক

সালথা থানা পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামা‌নের নেতৃ‌ত্বে এসআই মিজানুর রহমান, এসআই রা‌শেদুজ্জামান, এএসআই শ‌হিদুল হক, এএসআই আঃ রবসহ সালথা থানা পু‌লি‌শের এক‌টি বি‌শেষ অ‌ভিযা‌নিক দল গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের বাউষখা‌লি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ‌মোঃ ফ্লাট ফ‌কির (৩০) আটক ক‌রে‌। এসময় আটককৃত ফ্লাট ফ‌কি‌রের কাছ থে‌কে ১‌কে‌জি ১০০ গ্রাম গাঁজা, ৬০‌পিস ইয়াবা ট‌্যাব‌লেট, গাঁজার ওজন মাপার জন‌্য দু‌টি যন্ত্র ও ২‌টি মোবাইলসহ গাজা বি‌ক্রির নগদ ১৫০০ টাকা উদ্ধার ক‌রে পু‌লিশ।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে মাদক ব‌্যবসায়ী মোঃ ফ্লাট ফ‌কির কে আটক ক‌রে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এই বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প‌ক্রিয়াধীন। মাদকসহ সকল অপরাধ দম‌নে সালথা থানা পু‌লি‌শের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page