1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী

  • বর্তমান সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে
লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী
লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী

লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন,গত বৃহস্পতিবার ১কে জুলাই থেকে সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। ফরিদপুরের চরভদ্রাসনে কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন রয়েছে।

বুধবার (৭ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, চরভদ্রাসন সদর বাজারের বিভিন্ন অলিগলিতে পুলিশ সহ সেনাবাহিনীর টহল দিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাদল বাজারের প্রধান সড়কসহ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কাচাঁবাজার পরিদর্শন করেন। এছাড়া চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া হোসেন উপস্থিত থাকেন।

এসময় তারা বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদেরকে ঘরে থাকার জন্য সতর্ক করেন এবং যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক পরতে বলেন। এছাড়াও তারা এসময় বিভিন্ন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন ও ঔষুদের দোকানগুলোতে একসাথে বেশিসংখ্যক লোক জড়ো না করার জন্য দোকান মালিকদের সতর্ক করেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page